আমাদের গল্প
বন্ধুত্ব থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে উদ্যোগ
আমরা শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নই। আমরা একদল মানুষ, যারা একসময় একই বেঞ্চে বসে জীবনের স্বপ্ন আঁকতাম।
২০১৩ সাল—এই একটি বছর আমাদের সবার জীবনে একটি বিশেষ অধ্যায়। সময়ের সাথে সাথে আমরা ছড়িয়ে পড়েছি ভিন্ন ভিন্ন পথে। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ উদ্যোক্তা, কেউ কৃষির মাঠে ঘাম ঝরিয়েছে, আবার কেউ দেশের সীমানা পেরিয়ে কাজ করছে বিদেশে।
কিন্তু দূরত্ব কখনো আমাদের চিন্তা, মূল্যবোধ আর বন্ধনকে আলাদা করতে পারেনি। একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেটাই একদিন আমাদের ভাবতে শিখিয়েছে—আমরা যদি একসাথে হই, তবে আরও বড় কিছু করা সম্ভব।
সেই ভাবনা থেকেই জন্ম নেয় Batch 13 Group।এটি শুধু একটি কোম্পানির নাম নয়, এটি আমাদের বিশ্বাস, আমাদের দায়বদ্ধতা এবং ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকার।
আমাদের বিশ্বাস
আমরা বিশ্বাস করি— একজন মানুষ একা অনেক দূর যেতে পারে, কিন্তু সঠিক মানুষগুলো একসাথে হলে একটি জাতির ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব।
স্বচ্ছতা, বিশ্বাস, পরিশ্রম ও দায়িত্বশীলতা— এই চারটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও উদ্যোগ।
আমাদের উদ্যোগসমূহ
Batch 13 Infrastructure Ltd
দেশের উন্নয়ন মানেই শুধু ভবন নির্মাণ নয়, বরং নিরাপদ, টেকসই ও ভবিষ্যৎবান্ধব অবকাঠামো গড়ে তোলা। এই লক্ষ্য নিয়েই কাজ করবে Batch 13 Infrastructure Ltd.
Batch 13 Farmers Ltd
আমাদের দেশের মানুষের কাছে নিরাপদ, পুষ্টিকর ও রাসায়নিকমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে Batch 13 Farmers Ltd।
Batch 13 Technology
প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্মার্ট ও আধুনিক সমাধান তৈরি করতে কাজ করছে Batch 13 Technology।
- ডিজিটাল প্ল্যাটফর্ম ও নিজস্ব সফটওয়্যার
- Renewable Energy ও Green Solutions
Batch 13 Group মানে—
একটি পরিবার,
একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম,
এবং একসাথে বড় হয়ে ওঠার একটি সুযোগ।